শনিবার | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

আইপিএলের শুরু থেকে মালিঙ্গাকে পাচ্ছে না মুম্বাই

আইপিএলের শুরু থেকে মালিঙ্গাকে পাচ্ছে না মুম্বাই

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থদশ আসরের। তবে আইপিএলের শুরু থেকে দলের পেস তারকা, শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গাকে পাবে না বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। শুরুর দিকে মুম্বাইয়ের কিছু ম্যাচ মিস করবেন মালিঙ্গা।


পারিবারিক কারণে টুর্নামেন্টের শুরু থেকে দলের সাথে থাকতে পারবেন না বলে নিজেই জানিয়েছেন মালিঙ্গা। শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম বলছে, মালিঙ্গার বাবা অসুস্থ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তার বাবার অস্ত্রোপচার হতে পারে। তাই বাবা অসুস্থ থাকায় আইপিএলের শুরু থেকে না থাকার সিদ্বান্ত নিয়েছেন মালিঙ্গা।

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক মালিঙ্গা শিকার করেছেন ১৭০টি উইকেট। গত বছল মুম্বাইয়ের চতুর্থ শিরোপা বড় অবদান ছিল তার। ফাইনালে শেষ ওভারে প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংসের জয়ের জন্য এক বলে দুই রান প্রয়োজন ছিল। স্ট্রাইকে শার্দুল ঠাকুরকে লেগ বিফোরের ফাঁদে ফেলেই মুম্বাইকে শিরোপা এনে দেন মালিঙ্গা।

গত মার্চে সর্বশেষ ক্রিকেট খেলেছেন মালিঙ্গা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ছিল। তবে গত জুনে ২৪ জনের অনুশীলন ক্যাম্পে মালিঙ্গাকে রাখেনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আইপিএলের উদ্বোধনী দিনই মাঠে নামছে মুম্বাই। প্রতিপক্ষ সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো মহেন্দ্র সিং ধোনির চেন্নাই।


Facebook Comments Box


Posted ৩:৫৫ অপরাহ্ণ | শনিবার, ২২ আগস্ট ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download