শনিবার | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

কুমারখালীতে একি ফসলি ক্ষেতে গাজা ও বেগুন চাষ

প্রতিদিনের কুষ্টিয়া, প্রতিনিধি

কুমারখালীতে একি ফসলি ক্ষেতে গাজা ও বেগুন চাষ

কুমারখালীতে একি ফসলি ক্ষেতে গাজা ও বেগুন চাষ


কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে একই খেতে গাজা ও বেগুন চাষের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার দুপুরে যদুবয়রা ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত আইনুদ্দিন এর ছেলে সেলিমের বেগুন ক্ষেত থেকে গাঁজার গাছ উদ্ধার করেছে যদুবয়রা ক্যাম্পের পুলিশ।

থানা সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত সেলিম বেগুন ক্ষেতে গাঁজার গাছ রোপণ করে চাষ করে আসছিলো। পুলিশ ও স্থানীয়দের চোখ ফাঁকি দিতে সে সবজি ক্ষেতের চারপাশ নেট দিয়ে ঘিরে রাখতো এবং বেগুন গাছের সাথে সামঞ্জস্য রেখে গাঁজার গাছের মাথা ছেঁটে দিতো। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে যদুবয়রা ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজার গাছ উদ্ধার করেন। গাঁজা চাষি সেলিমের বাড়িতে গিয়ে তাকে খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি বলে জানা যায়।


যদুবয়রা ক্যাম্প ইনচার্জ সাব ইন্সপেক্টর বিল্লাল জানান, পুলিশের চোক ফাঁকি দিতে বেগুন ক্ষেতের চারপাশ নেট দিয়ে ঘিরে বেগুনের সাথে গাঁজা চাষের অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। গাঁজা চাষি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

Facebook Comments Box


Posted ২:৫৯ অপরাহ্ণ | রবিবার, ১২ মার্চ ২০২৩

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!
Jaxx Wallet Download Jaxx Liberty Wallet