মঙ্গলবার | ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

কুষ্টিয়া জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত ছাদিকুজ্জামান খান সুমন

শামীম আশরাফ

কুষ্টিয়া জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত ছাদিকুজ্জামান খান সুমন

কুষ্টিয়া জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত ছাদিকুজ্জামান খান সুমন


 

কুষ্টিয়া জেলায় কলেজ পর্যায়ে জেলার শ্রেষ্ঠ কলেজ প্রধান (অধ্যক্ষ) নির্বাচিত হয়েছেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার দৌলতপুর মডেল কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন। জেলার প্রায় অর্ধশত কলেজের প্রধান এর মধ্য থেকে তিনি শ্রেষ্ঠ প্রধান হন। এছাড়াও পরপর চার বার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হন। আজ মঙ্গলবার ৩০ আগস্ট সকালে কুষ্টিয়া জিলা স্কুলের হলরুমে জেলা শিক্ষা অফিসার এর আয়োজনে এক অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম এর হাত থেকে সনদপত্র ও সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসারসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের গঠিত কমিটিতে শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও সৃজনশীল প্রশ্নপদ্ধতি দক্ষতা, সহযোগিতাপূর্ণ দারিদ্রতা ও সততার শৃংখলাবদ্ধ, গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানা বিষয় বিবেচনা করে তাকে জেলার শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ পদে নির্বাচিত করেন।

দৌলতপুর মডেল কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন ২০১৭ সালের ৩ই ডিসেম্বর অধ্যক্ষ পদে এই কলেজে যোগদান করেন। যোগদান করার পর থেকেই তিনি কলেজের উন্নয়ন কার্যক্রম করে চলেছেন। এছাড়াও সারা বাংলাদেশের ৮ টি কলেজের মধ্যে খুলনা বিভাগের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক একমাত্র দৌলতপুর মডেল কলেজ (প্রাগ) কলেজ হিসাবে স্বীকৃতি লাভ করে। এই অর্জনে তার শিক্ষার্থী ও সুশিল সমাজের নাগরিকরা তাকে অভিনন্দন জানিয়েছেন।


Facebook Comments Box


Posted ৩:২১ অপরাহ্ণ | বুধবার, ৩১ আগস্ট ২০২২

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download