শনিবার | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

কুষ্টিয়ার কুমারখালীতে দুইপক্ষের সংঘর্ষে আহত-১০ : বাড়িঘর ভাংচুর

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ার কুমারখালীতে দুইপক্ষের সংঘর্ষে আহত-১০ : বাড়িঘর ভাংচুর

কুষ্টিয়ার কুমারখালীর ধলনগর গ্রামে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে।


 

 


 

এসময় ঘর-বাড়ি ভাংচুর করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, কুমারখালী উপজেলার ধলনগর গ্রামের রবি মালিথা ও আফজাল মেম্বর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে আজ সকালে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে নারীসহ অন্ততঃ ১০ জন আহত হয়।

আহতরা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এসময় বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ করা হয়।

কুমারখালী থানার ওসি মামুনুর রশিদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে।

Facebook Comments Box

Posted ৮:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download