শনিবার | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

কুষ্টিয়ার মিরপুরে স্ত্রীর ছুরিকাঘাতে আহত স্বামী, আটক ঘাতক স্ত্রী

বেনজীর পারভীন

কুষ্টিয়ার মিরপুরে স্ত্রীর ছুরিকাঘাতে আহত স্বামী, আটক ঘাতক  স্ত্রী
  1. কুষ্টিয়ার মিরপুরের,বহল বাড়িয়ার সাহেব নগর গ্রামে পারিবারিক কলহের জের ধরে গৃহবধু ঝুমা খাতুন(২০) তার স্বামী শাকিল (২৪) কে ছুরিকাঘাত করেছে, বর্তমানে শাকিল কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন,পুলিশ আটক করেছে ঘাতক স্ত্রী ঝুমাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাহেব নগর গ্রামের দক্ষিন পাড়ার আবুল হাসেমের পুত্র শাকিলের বিয়ে হয় একই গ্রামের মেধাপাড়ার ঝন্টুর কন্যা ঝুমার সাথে। তাদের সংসারে ১০ মাসের মাইশা নামের একটি কন্যা সন্তান রয়েছে।


সংসারিক অভাবের কারণে মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ দেখা দিত তাদের মধ্য, গত শনিবার দুপুরে সংসারের আবার অভাব দেখা দিলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং মারধর করে। এ সময় শাকিলের স্ত্রী ঝুমা খাতুন নিজের আত্মরক্ষার্থে ঘর থেকে ছুরি নিয়ে তার স্বামী শাকিল কে ছুরিকাঘাত করে।

তাৎক্ষনিক উভয়ের আত্মচিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে শাকিল কে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান। তবে এ যাত্রায় বেঁচে গেছেন শাকিল। এ ব্যাপারে মিরপুর থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ২১ তাং ২৩-০৮-২০২০।

মিরপুর থানা পুলিশ তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ড এর নির্দেশ অনুযায়ী এস আই মুন্সি মাহফুজুর রহমান ও সঙ্গীয় ফোর্স রবিবার সকালে শাকিলের স্ত্রী ঝুমাকে আটক করেন এবং জেলা কারাগারে প্রেরণ করেন


Facebook Comments Box


Posted ৬:৫৩ অপরাহ্ণ | রবিবার, ২৩ আগস্ট ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download