মঙ্গলবার | ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

খালিদ হাসান রিংকু

কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত


 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে ভেড়ামারা উপজেলার কাচিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা আছে।


নিহত ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার বরিয়া গ্রামের মৃত আ. হামিদের ছেলে সজিব (২৩) এবং পাবনার ঈশ্বরদী উপজেলার নারিচা গ্রামের শাহ আলমের ছেলে মারুফ উল আলম পিয়াস (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেড়ামারা থেকে একটি মোটরসাইকেলে দুজন পাবনার উদ্দেশে এবং আরেকটি মোটরসাইকেলে দুজন বিপরীত থেকে মিরপুরে যাচ্ছিলেন। পথে ভেড়ামারার কাচিপাড়া এলাকায় পৌঁছালে ওই দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন আহত হন। স্থানীয়দের সহযোগিতায় তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় সজিব ও পিয়াস মারা যান। তাঁদের সঙ্গে থাকা আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


 

Facebook Comments Box

Posted ৫:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ জুলাই ২০২২

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download