শনিবার | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

কুষ্টিয়ায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

কুষ্টিয়ায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৭ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক। গতকাল রবিবার বিকেলে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর বেলালের নেতৃত্বে কুষ্টিয়া দৌলতপুর থানাধীন সিরাজনগর টলটলিপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী ফারুকের বাসায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে আটক করে। আটককৃত ফারুক (৩০) দৌলতপুর উপজেলার সিরাজনগর টলটলিপাড়া এলাকার রকমানের ছেলে।


কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর বেলাল জানান, গতকাল রবিবার গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানাধীন সিরাজনগর টলটলিপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ফারুক নামের এক মাদক ব্যবসায়ীকে ২৭ বোতল ফেনসিডিলসহ আটক করি। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ২১, তারিখ ১৬/০৮/২০২০ইং।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ফারুক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। এই এলাকা মাদকের রমরমা ব্যবসা চলে আসছে। এদের বিরুদ্ধে প্রশাসনের আরো তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। কিছু মাদক ব্যবসায়ীর জন্য এই এলাকার যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাড়িয়েছে।

কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরীনা আক্রান্ত জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক নিয়ন্ত্রণে বদ্ধ পরিকর। আমরা নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছি। মাদক নিয়ন্ত্রণ করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানান তিনি।


Facebook Comments Box


Posted ১২:৪২ অপরাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download