বৃহস্পতিবার | ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

ঝিনাইদহে শিশু নাতনীকে ধর্ষণের ঘটনায় সেই ধর্ষক দাদার আত্মহত্যা

ঝিনাইদহে শিশু নাতনীকে ধর্ষণের ঘটনায় সেই ধর্ষক দাদার আত্মহত্যা

ঝিনাইদহের শৈলকুপায় টাকার লোভ দেখিয়ে ৬ বছরের নাতনীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দাদা কালাম শাহ (৬৫) সামাজিক লাজলজ্জার ভয়ে আত্মহত্যা করেছে।


বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোররাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিঞ্চুদিয়া গ্রামে এঘটনা ঘটে। নিহত ধর্ষক ওই গ্রামের মৃত আইনউদ্দীন শাহ‘র ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর সাড়ে ৫টার দিকে সে কোচিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিল।

ঘটনাস্থলে পৌছাতেই দেখে রাস্তার পাশে থাকা আম গাছের ডালে ধর্ষক ঝুলে আছে। পরে চিৎকার দিয়ে পাশে একটি বাড়িতে গিয়ে ঘটনাটি খুলে বলে এবং অজ্ঞান হয়ে পড়ে।স্থানীয়রা জানান, ধর্ষক কালাম শাহ সামাজিক লাজলজ্জার ভয়ে শেষরাতের কোন এক অংশে হয়তো গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

সকালে বৃষ্টি হওয়ায় গামছা ছিড়ে লাশ নিচে পড়ে যায়। তবে পুলিশ এসে তদন্ত করে দেখবে আসলেই আত্মহত্যা কি না।শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ধর্ষকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।উল্লেখ্য, গতকাল ২২ জুলাই (বুধবার) দুপুরে অবুঝ মেয়েটিকে টাকার লোভ দেখিয়ে গোয়াল ঘরে নিয়ে ধর্ষণ করে বৃদ্ধ দাদা।


পরে শিশুটির মা এসে গোয়াল ঘরে গিয়ে হাতেনাতে শ্বশুড়ের অপকর্ম দেখতে পাই। পরে শিশুটিকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রের্ফাড করে। এঘটনায় ধর্ষকের ছেলেকে আটক করেছে পুলিশ।

Facebook Comments Box


Posted ১২:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download