মঙ্গলবার | ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

বছরের শিশুকে যৌন নিপীড়ন মামলায় কুমারখালীর সাগর কারাগারে

নিজশ্ব প্রতিনিধী

বছরের শিশুকে যৌন নিপীড়ন মামলায় কুমারখালীর সাগর কারাগারে

৪ বছরের শিশুকে যৌন নিপীড়ন মামলায় কুমারখালীর সাগর কারাগারে


কুষ্টিয়ার কুমারখালীতে চার বছরের এক শিশুকে যৌন নিপীড়নের মামলায় সাগর আহমেদ (২৫) নামে এক যুবককে আজ বুধবার সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাগর জয়নাবাদ এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ‘সাগর আমার মেয়ের সঙ্গে খারাপ আচরণ করেছে। বিচারের আশায় থানায় মামলা করেছি।’


পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সকালে ভুক্তভোগী চার বছরের শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এমন সময় সাগর আহমেদ শিশুটিকে নানা রকম ভাবে উত্ত্যক্ত করে। এ ঘটনার পরে শিশুটির বাবা গতকাল মঙ্গলবার রাতে শিশু নির্যাতন ও দমন আইনে কুমারখালী থানায় মামলা করেন। সেই মামলায় সাগরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে আজ দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

কুমারখালী থানা চত্বরে সাংবাদিকদের সাগর আহমেদ বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।’


কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। শিশু যৌন নিপীড়ন মামলায় সাগর আহমেদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৪২ অপরাহ্ণ | বুধবার, ০৬ এপ্রিল ২০২২

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download