
মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে দৌলতপুর বাসীকে বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজ সেবক ও দৌলতপুর অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা ওহিদুল ইসলাম বাদল ।
বুধবার (১৫ ডিসেম্বর) বিশিষ্ট সমাজ সেবক ও দৌলতপুর অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা ওহিদুল ইসলাম বাদল, এক শুভেচ্ছা বার্তায় উপরােক্ত শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি আরাে বলেন, স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর আহ্বানে সাড়া দিয়ে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, এক সাগর রক্তের বিনিময়ে বাঙালি জাতি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কাঙ্খিত বিজয় অর্জন করে। ১৯৭১ সালের আজকের দিনে বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। জাতির ভাগ্যাকাশে দেখে দেয় এক নতুন সূর্যোদয়। প্রভাত সূর্যের রক্তাভা ছড়িয়ে পড়ে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। সমস্বরে একটি ধ্বনি যেন নতুন বার্তা ছড়িয়ে দেয় ‘জয় বাংলা, বাংলার জয়’।
১৬ ডিসেম্বর বিজয়ের এ দিনে আমরা একাত্তরের সেই অকুতভয় বীর সৈনিকদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। যাদের আত্মত্যাগে আমাদের আজকের এ বিজয়, পেয়েছি লালসবুজ পতাকা এবং মানচিত্র।
Posted ১২:২৬ অপরাহ্ণ | বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
protidinerkushtia.com | editor