শনিবার | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

ভাস্কর্য ভাঙচুরের আসামী পাঁচ দিনের রিমান্ড শেষে ২ মাদ্রাসা ছাত্রকে আদালতে সোপর্দ

ভাস্কর্য ভাঙচুরের আসামী পাঁচ দিনের রিমান্ড শেষে ২ মাদ্রাসা ছাত্রকে আদালতে সোপর্দ

কুষ্টিয়ার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত দুই মাদ্রাসা ছাত্র আবু বক্কর ও নাহিদের ৫ দিনের রিমান্ড শেষে আদালতে সোপর্দ করেছে পুলিশ।


মামলার তদন্ত কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার এসআই নিশিকান্ত সরকার রোববার দুপুর দুইটার দিকে আসামিদের আদালতে সোপর্দ করেন। মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, জাতির জনকের ভাস্কর্য ও ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা ছাত্ররা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছেন। তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের খাসকামরায় নেওয়া হয়েছে।

এর আগে গতকাল এই মামলার অপর দুই আসামি মাদ্রাসা শিক্ষক আল-আমিন ও ইউসুফ একই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Facebook Comments Box


Posted ১২:১৪ অপরাহ্ণ | রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download