শনিবার | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

৯ম বাংলাদেশ গেমস এ কুষ্টিয়া রাইফেল ক্লাবের নারী শ্যূটারদের সাফল্য

মোঃ গোলাম কিবরিয়া (জিবন)

৯ম বাংলাদেশ গেমস এ কুষ্টিয়া রাইফেল ক্লাবের নারী শ্যূটারদের সাফল্য

৯ম বাংলাদেশ গেমসএ শ্যূটিংএ কুষ্টিয়ার রাইফেল ক্লাবের নারী শ্যূটাররা পদকে ৪র্থ স্থানে পৌঁছে দিয়েছে কুষ্টিয়া রাইফেল ক্লাবকে।


কুষ্টিয়া রাইফেল ক্লাবের জাতীয় দলের শ্যূটার আরদিনা ফেরদৌস আঁখি ২৫ মিটার স্পোর্টস পিস্তল সিনিয়র ইভেন্টে স্বর্ণপদক ও ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে রৌপ্য পদক পেয়েছেন।
এছাড়া জুনিয়র এয়ার রাইফেল নারী ইভেন্টে ফারবিন চৌধুরী রিথিকা  পদক অর্জন করেন। এ দুই শ্যূটারের সাফল্যে সারা বাংলাদেশের রাইফেল ক্লাব ও সার্ভিস ক্লাবের মধ্যে পদক তালিকায় কুষ্টিয়া রাইফেল ক্লাবকে ৪র্থ স্থানে পৌঁছে দিয়েছে।

তাদের অভিনন্দন জানিয়ে কুষ্টিয়া রাইফেল ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ও ক্লাবের সকলের পক্ষে সাধারণ সম্পাদক রেজানুর রহমান খান চৌধুরী মুকুল বলেন, আগামী দিনে তারা আরো সাফল্য দেখাবে। এ ব্যাপারে তিনি সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

তিনি কুষ্টিয়া রাইফেল ক্লাবের কোচ ও সাবেক জাতীয় শ্যূটিং দলের কৃতি শ্যূটার হাফিজুর রহমান ডলারকেও অভিনন্দন জানান। নারী শ্যূটারদের সাফল্যে কুষ্টিয়ার ক্রীড়ামোদি মানুষ আঁখি ও রিথীকাকে অভিনন্দন জানিয়েছেন।


Facebook Comments Box


Posted ১:২৭ অপরাহ্ণ | বুধবার, ০৭ এপ্রিল ২০২১

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download