প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ৮:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২১, ১২:৪৬ অপরাহ্ণ
কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে নামার পরে দুইজনের মৃত্যু

কুষ্টিয়া শহরতলীর জুগিয়া পালপাড়ায় নিজের বোনের বাড়িতে কাজ করার সময় নতুন সেপটিক ট্যাংকের ভেতরে নেমে ভাইসহ দুই জন শ্রমিক মারা গেছে। নিহতরা হলেন, ভাই সাদেক বাচ্চু (৪০) ও তার হেলপার মানিক হোসেন (৩২)। শুক্রবার (৭ মে) সকালে এ ঘটনা ঘটে।
জানা যায় নিহতরা মিরপুর উপজেলার পশ্চিম গোবিন্দপুর গ্রামের সামেদ মল্লিক এর ছেলে মিস্ত্রী সাদেক বাচ্চু কয়েকজন সহকর্মী নিয়ে গত ১০-১২ দিন আগে জুগিয়া পালপাড়ায় নিজের বোনের বাড়ির সেপটিক ট্যাংকের ঢালায় দিয়ে যান।
শুক্রবার সকালে পশ্চিম গোবিন্দপুর বিভাগে গ্রামের মানিককে সাথে নিয়ে সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে বোন তার ভগ্নিপতি আমিরুল ইসলামের বাড়িতে আসেন। ঢালায়ের সুবিধার্ধে দেয়া বাঁশখুটির সাটারিং খোলার জন্য প্রথমে সেপটিক ট্যাংকের ভেতরে নামেন হেলপার মানিক।
পরে মানিক কোনো সাড়াশব্দ না করলে মিস্ত্রী সাদেক বাচ্চুও ভেতরে নামেন। এরপর তারও কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয়দের খবর দেন ভগ্নিপতি আমিরুল। স্থানীয় ও আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে। পরিক্ষা নিরিক্ষা করে ডাক্তার দুজনকে মৃত বলে ঘোষনা করেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন, বৃষ্টিবাদলের কারণে বাড়ির লোকজন সেপটিক ট্যাংক বন্ধ রেখেছিল। দীর্ঘসময় বন্ধ থাকায় সেখানে একধরনের গ্যাসের সৃষ্টি হয়। ধারনা করা হচ্ছে গ্যাস আর অক্সিজেন সংকটের কারণে তাদের মৃত্যু হতে পারে। ময়নাতদন্ত রিপোর্ট এলেই বিষয়টি আরো পরিস্কার হবে।
এদিকে, মিরপুর উপজেলার পশ্চিম গোবিন্দপুর গ্রামের নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম।
Copyright © 2026 protidinerkushtia.com. All rights reserved.