বুধবার | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

ঝিনাইদহে আইনজীবী নির্বাচন সভাপতিসহ আ’লীগ ১৩ সম্পাদকসহ বিএনপি ৬ পদে জয়ী

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে আইনজীবী নির্বাচন সভাপতিসহ আ’লীগ ১৩ সম্পাদকসহ বিএনপি ৬ পদে জয়ী

উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতিসহ আওয়ামীলীগ সমর্থিত প্যানেল ১৩টি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি সমর্থিত প্যানেল ৬টি পদে জয়ী হয়েছেন।


বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গভীর রাতে নির্বাচন কমিশনার এ্যাড. আজিজুর রহমান ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে এ্যাড. খান আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে এ্যাড. জাকারিয়া মিলন নির্বাচিত হন।

সহ-সভাপতি পদে আব্দুল খালেক-১, সহ-সাধারণ সম্পাদক পদে আব্বাস উদ্দিন, হিসাব নিরীক্ষক পদে আব্দুল খালেক সাগর, সাহিত্য ও গ্রন্থাগার সম্পাদক পদে আব্দুল আলিম-৩, ক্রীড়া ও প্রমোদ সম্পাদক পদে গৌতম কুমার বিশ্বাস, ধর্মীয় ও আপ্যায়ণ সম্পাদক পদে জাহিদুল ইসলাম জাহিদ,

তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে শাহিনুল ইসলাম শাহিন, সদস্য পদে মীর সাখাওয়াত হোসেন, হাবিবুল্লাহ বাহার, মঞ্জুরুল ইসলাম, সুভাষ বিশ্বাস মিলন, আসাদুজ্জামান বাবু, আ,ম সোহানুর জোয়ার্দ্দার সাথী, বীনা খাতুন, মুশফিকুর ওয়ালিদ ইমরোজ, মুস্তাফিজুর রহমান মিথুন নির্বাচিত হন। নির্বাচন কমিশনার এ্যাড. আজিজুর রহমান জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হয়ে রাত ১ টার দিকে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।


নির্বাচনে ২৭৩ জন ভোটারের মধ্যে ২৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Facebook Comments Box


Posted ১১:০১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Jaxx Wallet Download

Jaxx Liberty Wallet

Atomic Wallet

Atomic Wallet Download

gem visa login

gem visa australia