প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ৩:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৭, ২০২০, ৪:৪৩ পূর্বাহ্ণ
দৌলতপুরে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে করোনা উপসর্গ নিয়ে রঙিলা খাতুন (৫৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোরে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
সে একই এলাকার বৈরাগীরচর হাইস্কুলের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সেকেন্দার আলীর স্ত্রী। স্থানীয়রা জানায়, অসুস্থ রঙিলা খাতুনকে পরিবারের লোকজন ঢাকায় ইবনেসিনা বেসরকারী হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়।
চিকিৎসা শেষে সোমবার বাড়ি ফিরলে গতকাল ভোরে সে মারা যান। রঙিলা খাতুন শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে মারা যান বলে প্রতিবেশীরা জানান। পরে তাকে বৈরাগীরচর কবরস্থানে দাফন করা হয়।
Copyright © 2026 protidinerkushtia.com. All rights reserved.