প্রধানমন্ত্রীকে কটূক্তি করলে বিএনপিকে উৎখাত করা হবে সারাদেশ থেকে বললেন এমপি বাদশা
আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর
কুষ্টিয়া দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে, বি এন পি কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটুক্তি করার প্রতিবাদে শনিবার সকাল ১১ টার সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । বিক্ষোভ মিছিল দৌলতপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আ কা ম সরোয়ার জাহান বাদশা।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, যুগ্মসাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, সাংগঠন সম্পাদক সরদার আতিয়ার রহমান সহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লী, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, যার নেতৃত্বে ক্ষুধামুক্ত বাংলাদেশ মেট্রোরেলের মত বড় বড় প্রকল্প আমরা বাস্তবায়নের লক্ষ্যে চলেছি। আজকে বাংলাদেশের মানুষ সুখে আছে শান্তিতে আছে আমাদের প্রশাসন কোন হিংসাত্মক পদক্ষেপ নেয়নি। কিন্তু আমরা আজ লক্ষ করছি এই বি এন পি পরাজিত শত্রু আমাদের নেত্রীকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে। আমি পরিষ্কার অক্ষরে বি এন পির নেতৃ বৃন্দকে বলতে চাই এই আওয়ামীলীগের জন্ম হয়েছে জনতার মাঝ থেকে।
কোন ক্যান্টনমেন্টে জন্ম হওয়া অবৈধ ঔরসজাত সন্তান কিন্তু আওয়ামী লীগ নয়। সুতরাং আপনাদের মনে রাখতে হবে বাংলাদেশ মানুষ আওয়ামীলীগের সংগে আছে শেখ হাসিনার সাথে আছে। আমরা সাবধান বানি উচ্চারণ করতে চাই। শেখ হাসিনার সম্পর্কে আর একটি যদি বলা হয় সারা বাংলাদেশ থেকে বি এন পি উৎখাত করা হবে। আমরা এই পরিবেশ মেনে নেব না।