মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের প্রাইমারি স্কুলের পার্শ্বে একটি সড়ক দূর্ঘটনা ঘটেছে।
সোমবার দুপুর ২:৩০ মিনিটে বারাদী - গাংনী সড়কের মধ্যবর্তী ভাটপাড়া প্রাইমারি স্কুলের কাছে দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উক্ত এলাকার কসবা গ্রামের রবিউলের ছেলে আনন্দ একটি আলগামন গাড়িতে করে বারাদি থেকে কসবা যাওয়ার পথে ভাটপাড়া প্রাইমারি স্কুলের কাছে পৌছালে একই দিক থেকে আসা একটি হার্ডওয়ার সামগ্রি বেঝাই আলগামন ওভারটেক করতে গিয়ে আলগামনের হুকের সাথে আনন্দর হাত বেধে হাতের তিনটি আঙ্গুল কেটে পড়ে যায়।
পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।