বাংলাদেশ আওয়ামী যুবলীগ মিরপুর উপজেলা শাখার সভাপতি আবুল কাশেম জোয়ার্দ্দার ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম বিশ্বাস এক শোক বার্তায় মিরপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাব্বী সুমনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য যে, এই তরুন আওয়ামী যুবলীগ নেতা রাব্বী সুমন গতকাাল সন্ধ্যা ৬ টায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।