শামীম আশরাফ

দৌলতপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
কুষ্টিয়া দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাহর সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল ১১ টার সময় আনন্দ র্যালী শেষে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী প্রদান শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি টিপু নেওয়াজ,যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহমেদ মামুন, সাংগঠনিক সম্মাপদক দিকুজ্জামান খান সুমন, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান আতিক,বিঞ্জান ও প্রযুক্তির বিষয় সম্মাদক ইন্জিনিয়া ইলিয়াস হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক মায়াবী রোমাঞ্চ মুল্লিক সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, কৃষক লীগ, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।
আলোচনা অনুষ্ঠানে সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ আওয়ামী লীগের দলের জন্ম সম্পর্কে নেতা কর্মী দের মাঝে আলোচনা করেন। তিনি বলেন, ১৯৪৯ সালের এই দিনে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। আজ ৭২ বছর পার হয়ে ৭৩ বছরে পূর্তি হলো। আজ আওয়ামী লীগ বাংলাদেশর সব থেকে বড় একটি দল। আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় দেখার জন্য সকলকে এক সাথে কাজ করার আহ্বান করেন।
Posted ৬:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
protidinerkushtia.com | editor