শনিবার | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

আওয়ামী লীগের সম্মেলনে ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা 

শামীম আশরাফ

আওয়ামী লীগের সম্মেলনে ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা 

আওয়ামী লীগের সম্মেলনে ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা 


দৌলতপুরের তিনজন বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনে ঢাকায় যাওয়ার পথে রাস্তায় হানিফ পরিবহনের বাসে সড়ক দুর্ঘটনা ঘটে।

নিয়ন্ত্রণ হারাল হানিফ পরিবহনের বাস: আহত ২০
কুষ্টিয়া-ঝিনাইদহ-ভেড়ামারা রুটের হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার ও মিনি ট্রাককে ধাক্কা দিয়েছে। এতে ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেল তিনটায় দিকে কাঁচিপুর চলনবিলের তেল পাম্পে পাশে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


আহতরা হলেন- কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আসমত আলী মাষ্টার,(৬৬) দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের তারাগুনিয়া বাজার পাড়ার মোঃ আকরাম হোসেন (৩৬) দৌলতপুর উপজেলা প্রাগপুর ইউনিয়নের মাদাপুর গ্রামের হিমেল (৪০) সহ অন্যান্যদের নাম পাওয়া যায়নি।

গাড়ির যাত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আসমত আলী বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনে দৌলতপুর থেকে আমরা তিনজন ঢাকায় যাওয়ার জন্য ভেড়ামারা কাউন্টারে পৌছাই। ভেড়ামারা কাউন্টার থেকে টিকিট কেটে অপেক্ষা বেলা একটা ১০ মিনিটে গাড়িটি কাউন্টারে পৌছাই পৌঁছানোর পর সেখানে জুম্মার নামাজ শেষে যাত্রীরা গাড়িতে উঠে। গাড়িটি দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকে একপর্যায়ে কাচপুর চলনবিল তেল পাম্প এলাকায় গিয়ে পিকাপ ও প্রাইভেট কারের সাথে ত্রিমুখী সংঘর্ষের মাধ্যমে তাৎক্ষণিক এই দুর্ঘটনাটি ঘটে এবং সেখানে অনেকে আহত হন অনেকেই বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিয়েছেন।


ওই এলাকাবাসী জানান, হানিফ পরিবহনের একটি বাস দূত গতিতে এসে কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এ ঘটনায় অনেকেই আহত হয়েছেন। আহত ব্যক্তিদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

কুষ্টিয়ার দৌলতপুরের আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।

হানিফ পরিবহনের গাড়িটি বনপাড়া হাইওয়ে থানা বগুড়া রিজিয়ন, বনপাড়া, নাটোর এখন অবস্থান রয়েছে।

Facebook Comments Box

Posted ৯:২৪ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!
Jaxx Wallet Download Jaxx Liberty Wallet