শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

কুষ্টিয়ায় মাটি কাঁটতে গিয়ে ২৫ বছর আগে দাফন করা এক ব্যক্তির অক্ষত মৃতদেহ উদ্ধার !

কুষ্টিয়ায় মাটি কাঁটতে গিয়ে ২৫ বছর আগে দাফন করা এক ব্যক্তির অক্ষত মৃতদেহ উদ্ধার !

কুষ্টিয়ার কুমারখালীতে বাড়ি করার জন্য মাটি কাঁটতে গিয়ে দাফনের ২৫ বছর পরে অক্ষত অবস্থায় নিহত নূরুজ্জামান নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।


ঘটনাটি আজ শুক্রবার বিকেলে যদুবয়বা ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামে ঘটেছে।নিহত নূরুজ্জামান ঐ গ্রামের মৃত মনোহর মিস্ত্রির ব্যবসায়ী ছেলে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বহলবাড়িয়া গ্রামের আতর আলীর ছেলের নতুন বাড়ি বানানোর জন্য মাটি কাটতে গিয়ে এক মরাদেহ দেখতে পাই মাটেলরা।পরে স্থানীয়রা সবাই এসে মৃতদেহ সনাক্ত করে এবং সন্ধায় বহলবাড়িয়া কবরস্থানে পুনরায় দাফন করা হয়।

মৃতদেহ সনাক্ত করে নিহতের মামাতো ভাই সানোয়ার বলেন, নুরুজ্জামান একজন সৎ কাপড়ের ব্যবসায়ী ছিলেন।প্রায় ২৫ বছর আগে ঢাকা থেকে বাড়ি ফেরারপথে ডাকাতদল তাকে ধরে কুমারখালী গড়াই নদীর পাড়ে মুখের মধ্যে বিষাক্ত পলিথিন ও গামছা দিয়ে অজ্ঞান করে মালামাল লুট করে ফেলে দিয়ে চলে যায়।


পরবর্তীতে খোঁজাখুজির পরে নদীর পাড় থেকে উদ্ধার করে প্রায় এক মাস পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে বাড়ির পাশের বাগানে দাফন করা হয়েছিল।আজ নিহতের চাচাতো ভাই বাড়ি করার জন্য মাটি কাটতে গেলে পুনরায় মৃতদেহটি অক্ষত অবস্থায় পাওয়া যায়।

এই বিষয়ে চৌরঙ্গী তদন্তের কেন্দ্রের ইনচার্জ ইনস্পেক্টর রাকিব হাসান জানান,মাটি কাটতে গিয়ে ২৫ বছরের পুরানো নুরুজ্জামান নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুনরায় দাফন করেছে স্থানীয়রা।


Facebook Comments Box

Posted ৪:১০ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ জুলাই ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download