রবিবার | ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

কুষ্টিয়ায় এক্সিলেন্ট ওয়ার্ল্ড কে ২ লাখ টাকা জরিমানা।। প্রতিষ্ঠান সিলগালা

কুষ্টিয়ায় এক্সিলেন্ট ওয়ার্ল্ড কে ২ লাখ টাকা জরিমানা।। প্রতিষ্ঠান সিলগালা

কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে সাফিনা টাওয়ারের এক্সিলেন্ট ওয়ার্ল্ড কে ২ লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।


কুষ্টিয়া শহরের পশ্চিম মজমপুর এলাকায় সাফিনা টাওয়ারের ৫ম ও ৬ষ্ট তলায় অবস্থিত এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রোফুড এন্ড কসমেটিক এর বিরুদ্ধে মিথ্যা বিজ্ঞাপন, অসত্য বক্তব্য, বিভিন্ন সভা-সেমিনার ইত্যাদির মাধ্যমে পণ্য ক্রয়ে ক্রেতা সাধারনকে আকৃষ্ট করে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়৷


এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ ধারার আওতায় প্রতিষ্ঠানটিকে ২,০০০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদন্ডের শাস্তি প্রদান করা হয় ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সবুজ হাসান এঁর ভ্রাম্যমাণ আদালতে উক্ত শাস্তি প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে জেলা পুলিশ কুষ্টিয়া, সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফরতর ও সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সহ আরও অনেকে সহায়তা প্রদান করেন।


Facebook Comments Box

Posted ২:১২ অপরাহ্ণ | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download