রবিবার | ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

হিলি সীমান্তে ৬ কেজি গাঁজাসহ এক নারী আটক

 মোসলেম উদ্দিন, হিলি দিনাজপুর প্রতিনিধি

হিলি সীমান্তে ৬ কেজি গাঁজাসহ এক নারী আটক

দিনাজপুরের হিলি সীমান্তে মাদক বিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা সহ একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।


গ্রেফতার কৃত নারী মাদক ব্যবসায়ী হিলি মধ্য বাসুদেবপর স্টেশন রোডের মৃত মামুনুর রশীদের স্ত্রী রিতা বেগম (২৬)।

শনিবার (৫ জুন) দুপুরে তার বাড়ি তল্লাশি করে ৬ কেজি গাঁজা সহ তাকে পুলিশ আটক করে। বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর (হিলি) থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ। তিনি জানান, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হিলির স্টেশন রোড রিতা বেগমের বাড়িতে মাদকদ্রব্য গাঁজা কেনা-বেচা হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে থানার এএসআই নুরুল ইসলাম সঙ্গী ফোর্স নিয়ে তার বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা সহ রিতা বেগমকে হাতেনাতে আটক করে। আটককৃত রিতা বেগমের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


Facebook Comments Box


Posted ৯:৫৮ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ জুন ২০২১

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download