বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

আত্মহত্যার চার দিন পর বসতঘর থেকে বৃদ্ধার গলিত লাশ উদ্ধার

মোঃ রুমন বিশ্বাস

আত্মহত্যার চার দিন পর বসতঘর থেকে বৃদ্ধার গলিত লাশ উদ্ধার

আত্মহত্যার চার দিন পর বসতঘর থেকে বৃদ্ধার গলিত লাশ উদ্ধার


ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিন বলতলা গ্রাম থেকে নিজ ঘরের আড়ার সাথে ঝুঁলান্ত অবস্থায় ফজলুল কবির সিকদারের মরদেহ উদ্ধার করেছে কাঠালিয়া থানা পুলিশ।
(৩ সেপ্টেম্বর) শনিবার বিকালে প্রতিবেশিদের মাধ্যমে খবর পেয়ে কাঠালিয়া রাজাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহিন আলম ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপনের নেতৃতে একদল পুলিশ ফজলুল কবিরের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

মৃত ফজলুল কবিরের ভাই হাসান সিকদার ও প্রতিবেশিরা জানান, দক্ষিন বলতলা গ্রামের নুর মোহাম্মদ সিকদারের ছেলে ফজলুল কবির সিকদার (৫৭) স্ত্রী সন্তান কেউ কাছে না থাকায় দীর্ঘদিন যাবৎ ঐ ঘরে একা বসবাস করে আসছিলেন। তার দুই ছেলে চাকুরীর সুবাদে নারায়ানগঞ্জে অবস্থান করছেন।

গত তিন চার দিন যাবৎ ফজলুল কবিরকে এলাকাবাসী দেখতে পাচ্ছিলেন না। শনিবার প্রতিবেশি এক কৃষক তার ঘরের পাশ দিয়ে ধানের বীজ নিয়ে যাওয়ার সময় পঁচা গন্ধ পান। পরে তিনি প্রতিবেশিদের জানান এবং এক পর্যায়ে পুলিশকে খবর দেন।
এ সময় পুলিশ নিয়ে শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন এলাকার লোকজন নিয়ে ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে আড়ার সাথে গামছা পেছিয়ে থাকা অবস্থায় করিমের মরদেহ ঝুলতে দেখতে পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেন।


প্রতক্ষ্যদর্শীদের ধারনা তিন চার দিন পূর্বে তিনি আত্মহত্যা করেছেন।

কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহিন হোসেন জানান, আমরা মৃত্যু ব্যক্তির লাশ উদ্ধার করেছি। ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। মৃত্যু ব্যক্তির কোন স্বজনরা ঐ বাড়ীতে না থাকায় ফজলুল কবির একাই ঐ ঘরে বসবাস করতেন।


Facebook Comments Box

Posted ১:৫৯ অপরাহ্ণ | রবিবার, ০৪ সেপ্টেম্বর ২০২২

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download