শনিবার | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

কুমারখালীতে অবৈধ বালু টানা গাড়ী চাপায় নিহত ১জন

কুমারখালি প্রতিনিধি

কুমারখালীতে অবৈধ বালু টানা গাড়ী চাপায় নিহত ১জন

কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ বালু টানা গাড়ী চাপায় এক পথচারী নিহত হয়েছে। শুক্রবার সকালে নন্দলালপুর ইউনিয়ন পরিষদের আলাউদ্দিন নগরে” আখ সেন্টারের সামনে এই ঘটনা ঘটে বলে জানা যায়।


নিহত পথচারী নন্দলালপুর ইউনিয়নের মোহসীন দর্জির ছেলে মো. আনিছুর রহমান (৪২)। তিনি নিটল টাটার কুষ্টিয়া শোরুমে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

এলাকাবাসী জানান, আলাউদ্দিন নগর” আখ সেন্টারের সামনে দিয়ে আনিস হেঁটে বাড়িতে যাবার সময় বিপরীত দিক থেকে আসা বাটাহাম্বা চালক আহাদ আলী ও আলমের ট্রাকটরের ড্রাইভার একে অন্যকে অতিক্রম করার চেষ্টা করে। এসময় দুই গাড়ীর মাঝখানে থাকা আনিসকে বাটাহাম্বা চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গাড়ি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান জানান, বালি টানা গাড়ী চাপায় পথচারী নিহত হয়েছে। ড্রাইভার পালিয়ে গেছে তবে ঘটনাস্থল থেকে গাড়ি জব্দ করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


Facebook Comments Box


Posted ৯:২৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ মার্চ ২০২১

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download