শনিবার | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

কুষ্টিয়া হাটশ হরিপুরে কৃষক সমিতির সদস্যদের মাঝে বিআরডিবি’র ঋণের চেক বিতরন।

কুষ্টিয়া হাটশ হরিপুরে কৃষক সমিতির সদস্যদের মাঝে বিআরডিবি’র ঋণের চেক বিতরন।

মোঃ চাঁদ আলী,কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ করোনার এই দুর্যোগ মুহূর্তে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর কৃষক সমিতির সদস্যের মধ্যে আজ বুধবার সকালে বিআরডিবি’র চেয়ারম্যান সাইফুদ দৌলা তরুণের সভাপতিত্বে উক্ত ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।


উক্ত কৃষকদের মাঝে ঋনের চেক বিতরণের প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমার আতা। প্রধান অতিথি কৃষকদের মাঝে ঋনের চেক বিতরণের সময় বলেন করোনার এই মহামারীর কথা চিন্তা করে হাটশ হরিপুর কৃষক সমিতির সদস্যরা যেন কৃষি খাতের উৎপাদন থেকে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই আজ কৃষকদের মাঝে এই ঋণের চেক বিতরণ প্রদান করা হয়।

তিনি আরো বলেন, BRDB এর আওতায় সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে কৃষকের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।

উক্ত ঋণের চেক বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, বিআরডিবি’র RDO মেহেদী আক্তার। স্বল্প পরিসরের এই চেক বিতরণ অনুষ্ঠানটি শেষ হয়।


Facebook Comments Box


Posted ২:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!
Jaxx Wallet Download Jaxx Liberty Wallet