সোমবার | ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

কুষ্টিয়ায় ভ্যান চালকের মরদেহ উদ্ধার

মোঃ সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া

কুষ্টিয়ায় ভ্যান চালকের মরদেহ উদ্ধার
কুষ্টিয়ায় মেটন চরপাড়া মাঠ থেকে বশির উদ্দিন (৬০) নামে একজন ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৭টার দিকে স্থানীয়দের সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে কুষ্টিয়া মডেল থানার পুলিশ। নিহত বশির উদ্দিন কুমারখালী সাঁওতা পাড়া মৃত জসিম উদ্দিনের ছেলে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, কোন দুর্বৃত্ত চক্র বশির উদ্দিনকে পিটিয়ে হত্যা শেষে মরদেহ ফেলে যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে নিহতের দেহে আঘাত জনিত ক্ষত চিহ্ন থাকায় তাকে কেউ পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায় নাই। তবে এই হত্যাকান্ডে যারাই জড়িত থাক তাদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
Facebook Comments Box


Posted ৮:১৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

atomikwallet.com.co

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download