শনিবার | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

কুষ্টিয়ায় শিশুর মরদেহ উদ্ধার

ভেড়ামারা প্রতিনিধি

কুষ্টিয়ায় শিশুর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় নিখোঁজ হওয়ার একদিন পর মিম খাতুন (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


মঙ্গলবার (১ ডিসেম্বর) ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নহির মোড় এলাকার মুসা নামে এক ব্যক্তির পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মিম ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর এলাকার মদন আলীর মেয়ে।
জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদ আহম্মেদ শওকত জানান, সোমবার (৩০ নভেম্বর) সকালে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় মিম খাতুন।

তারপর থেকে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকাজুড়ে মাইকিং করেন। মঙ্গলবার পার্শ্ববর্তী মুসার পুকুরে স্থানীয়রা মিমের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।


ভেড়ামারা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হাবিব জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুকুরের পানি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে

Facebook Comments Box


Posted ৯:২৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download