শনিবার | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

কুষ্টিয়া দৌলতপুর সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও ২ জন আহত

নিজশ্ব প্রতিনিধী

কুষ্টিয়া দৌলতপুর সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও ২ জন আহত

কুষ্টিয়া দৌলতপুর সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও ২ জন আহত


কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় রুলিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।
২৯ জুন বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আল্লারদর্গা নাসির ট্যোব্যাকো ইন্ডাঃ লিঃ এর সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত রুলিয়া খাতুন,
দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মৃত সামছদ্দিন মন্ডলের স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রুলিয়া খাতুন ব্যাটারী চালিত ইজিবাইক যোগে নিজ বাড়ি থেকে ভেড়ামারায় ছেলের বাড়িতে যাচ্ছিলেন। পথেমধ্যে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের আল্লারদর্গা নাসির ট্যোব্যকোর সামনে স্যালো ইঞ্জন চালিত নছিমনকে পেছন থেকে ধাক্কা দেয় ইজিবাইক। এতে রুলিয়া খাতুন ইজিবাইক থেকে রাস্তায় ছিটকে পড়লে মহিষকুন্ডি গ্রামের বজলুর রহমানের ছেলে আবু ছিদ্দিক নামে চলন্ত এক মোটরসাইকেল আরোহী তাকে চাপা দিলে বৃদ্ধা রুলিয়া খাতুন গুরুতর আহত হোন। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুলিয়াকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত বৃদ্ধার মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
দূর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সাথে সংশ্লিষ্ট মোটরসাইকেল ও ইজিবাইককে আটক করা হয়েছে।

Facebook Comments Box


Posted ৩:০৭ অপরাহ্ণ | বুধবার, ২৯ জুন ২০২২

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!
Jaxx Wallet Download Jaxx Liberty Wallet