শনিবার | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

কোম্পানীগঞ্জে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা দিলো যাত্রীবাহী বাস, আহত ১৫

নিজশ্ব প্রতিনিধী

কোম্পানীগঞ্জে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা দিলো যাত্রীবাহী বাস, আহত ১৫

কোম্পানীগঞ্জে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা দিলো যাত্রীবাহী বাস, আহত ১৫


কোম্পানীগঞ্জে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা দিলো যাত্রীবাহী বাস, আহত ১৫
সিলেটের কোম্পানীগঞ্জে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এতে বাসে থাকা শিশুসহ ১৫ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভোলাগঞ্জ পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে একজন গুরুতর আহত। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। বাসটি সিলেট থেকে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের সাদা পাথর এলাকার দিকে যাচ্ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে যাত্রীবাহী বাসটি সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়ক দিয়ে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে ভোলাগঞ্জ পেট্রলপাম্পের সামনে পৌঁছালে একটি ট্রাককে অতিক্রম করতে যায়। এ সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা দেয়। এতে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।


দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা কামরুজ্জামান রাসেল বলেন, ‘হাসপাতালে ১৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে এক শিশুর হাত ভেঙে গেছে। আরেক আহত নারীর অবস্থা গুরুতর। তিনি মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


Facebook Comments Box

Posted ১২:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!
Jaxx Wallet Download Jaxx Liberty Wallet