বৃহস্পতিবার | ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

গোলাপগঞ্জের চৌঘরীতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে, নিহত ৩

গোলাপগঞ্জের চৌঘরীতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে, নিহত ৩

সিলেটের গোলাপগঞ্জে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।


শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়নের চৌঘরী বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে বিয়ানীবাজার গামী একটি বাসের সাথে সিলেটগামী একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে ৩জনের মৃত্যু হয়। এছাড়াও আশংকাজনক অবস্থায় আরোও ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৩ জন পুরুষ মৃত্যুর খবর পেয়েছি। তাদের নাম ঠিকানা তাৎক্ষণিক জানা যায়নি। এ ঘটনায় আরো কয়েকজন আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তী৷ রয়েছেন বলেও জানান তিনি।


Facebook Comments Box


Posted ৯:২৩ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ আগস্ট ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download