বৃহস্পতিবার | ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

দৌলতপুরে এক নারীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ।

দৌলতপুরে এক নারীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ।

দৌলতপুরে এক নারীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ।

কুষ্টিয়ার দৌলতপুরে শ্যামলী খাতুন (২৭) নামে স্বামী পরিত্যক্তা এক নারীকে দুর্বৃত্তরা শ্বাসরোধ হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নিজ বাড়ির পাশে ধনচে ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শ্যামলী খাতুন ঘোড়ামারা গ্রামের মোঃ তাজমত আলীর মেয়ে।


দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন জানান, ধনচে ক্ষেতের মধ্যে শ্যামলী খাতুনের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহতের গলায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কি কারনে কে বা কারা শ্যামলীকে হত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে।

Facebook Comments Box


Posted ৮:৩৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ জুন ২০২১

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download