আকরাম হোসেন, দৌলতপুর প্রতিনিধি।

কুষ্টিয়া দৌলতপুরে মাদক সেবনের অপরাধে ৩ মাদক সেবীকে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রম্যমাণ আদালত।
রবিবার (১৩ ডিসেম্বর) সন্ধায় উপজেলা পরিষদে নির্বাহী ম্যাজিষ্ট্রেজ ভূমি কমিশনার মোঃ আজগর আলী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- দৌলতপুর উপজেলার শালিমপুর গ্রামের পিতাঃ মৃতঃ আলম আলীর ছেলে মোঃআলফাজ মেলেটারী (৫৫) ও তারাগুনিয়া হল বাজার গ্রামের তাঁরাচাদ মন্ডল ছেলে মোঃতারিকুল ইসলাম তারিখ (৩৩)। তারাগুনিয়া, ফিলপাড়া গ্রামের নিয়ামত আলীর ছেলে রিপন। এবং আমির চাঁদ মন্ডলের ছেলে মোঃ ফেরদৌস মন্ডল।
দৌলতপুর থানা পুলিশ জানায়, রবিবার সন্ধা ৭ টার সময় আলফাজ মেলেটারী মুদিও দোকান থেকে ট্যাপেন্টা নেশার বড়ি সহ তিন যুবক ও মুদি দোকানদার কে হাতে-নাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় তাদের সাজা দেওয়া হয়।
Posted ২:৫২ অপরাহ্ণ | রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
protidinerkushtia.com | editor