শনিবার | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

দৌলতপুরে ৪২ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

দৌলতপুরে ৪২ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় প্রতিবন্ধী দিবসে ৪২ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর ২০২০) বেলা ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত প্রতিবন্ধীদের মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে হুইল চেয়ারম্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপি ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। উপস্থিত ছিলেন দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী ও দৌলতপুর সমাজ সেবা অফিসার মো. ছানোয়ার আলী। দৌলতপুর সমাজ সেবা কার্যালয়ের ব্যবস্থাপনায় উপস্থিত ৪২ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।


Facebook Comments Box


Posted ২:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!
Jaxx Wallet Download Jaxx Liberty Wallet