
ফিলিপনগর ইউনিয়ন বাসিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ফিলিপনগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও পি এস এস মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি মোঃ ইসাহক আলী।
প্রতিদিনের কুষ্টিয়ার পাঠানো বার্তায় তিনি বলেন, নববর্ষ আমাদের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সকল সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দৌলতপুরের গণমানুষের নেতা জননেতা সরওয়ার জাহান বাদশাহ্ এমপি এর হাত ধরে এগিয়ে যাক আমাদের প্রাণের ফিলিপনগর তথা দৌলতপুর-খ্রিস্টীয় নববর্ষে এ প্রত্যাশা করি। নতুন বছর সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক, মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি।
তিনি আবারও ফিলিপনগর ইউনিয়ন বাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং দীর্ঘায়ু কামনা করেন।
শুভেচ্ছান্তে,
মোঃ ইসাহক আলী
সভাপতি
পি এস এস মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ
আওয়ামীলীগ নেতা, ফিলিপনগর ইউনিয়ন।
Posted ২:১৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
protidinerkushtia.com | editor