বৃহস্পতিবার | ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলার প্রতিবাদে প্রগতিশীল সংগঠন সমূহের মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলার প্রতিবাদে প্রগতিশীল সংগঠন সমূহের মানববন্ধন

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মানাধীন ভাস্কর্যে হামলার প্রতিবাদে প্রগতিশীল সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন সমূহের আয়োজনে সোমবার সকালে পাবলিক লাইব্রেরির সামনে এক সর্বাত্নক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


জাসদ নেতা কারশেদ আলমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন সরকার, ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড হাফিজ সরকার, জাসদ সভাপতি গোলাম মহসিন, বিশিষ্ট কবি আলম আরা জুঁই, উদীচীর সাধারণ সম্পাদক গোপা সরকার, চারণ শিল্পী গোষ্ঠীর আবদুল মান্নান, কমিউনিস্ট পার্টির নীল কোমল ঘোষ, সিডিএল ট্রাস্টি বেগম আকতারি সুলতানা, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ সেন, বাসদের আহবায়ক কমরেড শফিউর রহমান শফি প্রমুখ।

মানববন্ধনে বক্তাগণ বলেন বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলা মানেই বাংলাদেশ রাষ্ট্রকে আক্রান্ত করা। তারা আরও বলেন কুষ্টিয়া সাংস্কৃতিক জনপদ এখানে মৌলবাদের আস্তানা আমরা গড়তে দেব না। সাম্প্রদায়িকতা বিস্তার রোধে তারা আপোষকামীতা পরিহার ও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

Facebook Comments Box


Posted ৮:৫১ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ ডিসেম্বর ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download