বৃহস্পতিবার | ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

বজ্রপাতে আপন দুই ভাই ও বাবা-ছেলেসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু

শামীম আশরাফ

বজ্রপাতে আপন দুই ভাই ও বাবা-ছেলেসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু

বজ্রপাতে আপন দুই ভাই ও বাবা-ছেলেসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু


বজ্রপাতে আপন দুই ভাই ও বাবা-ছেলেসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতের ঘটনায় আপন দুই ভাই ও বাবা-ছেলেসহ একই পরিবারের ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের মাতম চলছে।

বিষয়টি  নিশ্চিত করেছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল হোসেন ও পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ।

নিহতরা হলেন, উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত সবের আলীর ছেলে আফসার আলী (৬০), তার আপন বড়ভাই শমসের আলী (৬৫), শমশের আলীর ছেলে শাহিন মিয়া (৪৫), শমসের আলীর ভগ্নিপতি একই গ্রামের মৃত ইমান আলীর ছেলে মোবাক্ষুর আলী (৫০) এবং মোবাক্ষুর আলীর ছেলে মুন্নাফ মিয়া (১৮)। তারা সবাই পেশায় কৃষি শ্রমিক ছিলেন।


পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ  বলেন, একই পরিবারের ৫ জনের মৃত্যুর ঘটনা এলাকাবাসী কোনোভাবেই মেনে নিতে পারছে না। এলাকার সবাই শোকাহত। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। তাদের সান্ত্বনা দেওয়ার ভাষাটাও যেন কারও জানা নেই।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ তাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে। আগামীকাল শুক্রবার সকালে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে মরদেহগুলো দাফন করা হবে।


উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল হোসেন  বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত সর্বমোট ৯ জন মারা গেছে। এর মধ্যে দুইজন সম্পর্কে আপন ভাই ও চারজনের বাবা-ছেলের সম্পর্ক রয়েছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে এবং নিহতদের মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download