শনিবার | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

বেনাপোলে ১৪ ওয়ারেন্টভুক্ত আসামী সহ ফেন্সিডিল উদ্ধার

মোঃ রুমন বিশ্বাস

বেনাপোলে ১৪ ওয়ারেন্টভুক্ত আসামী সহ ফেন্সিডিল উদ্ধার

বেনাপোলে ১৪ ওয়ারেন্টভুক্ত আসামী সহ ফেন্সিডিল উদ্ধার


সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ যশোরের বেনাপোলে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৪ আসামী গ্রেফতার সহ ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৪ সেপ্টেম্বর) রাতে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে পোর্ট থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, ছোট আঁচড়া গ্রামের রাজ্জাক এর ছেলে শরিফুল ইসলাম, শিকড়ী গ্রামের ইউনুচ আলীর ছেলে মো. আনোয়ার ওরফে আনার, দক্ষিন বারপোতা গ্রামের মুন্তাজ আলী মোড়লের ছেলে রিয়াজুল ইসলাম, মৃত জাহান আলীর ছেলে ওহিদুজ্জামান, ভবারবেড় গ্রামের সোহেল রানার স্ত্রী অনন্যা, বারপোতা গ্রামের নওশের হোসেনের ছেলে নেওয়াজ শরীফ, দিঘীরপাড় গ্রামের আজগর সরদারের ছেলে মো. জসিম সরদার, একই গ্রামের মৃত আবদার সরদারের ছেলে মো. আজগর সরদার, ভবারবেড় গ্রামের লিয়াকত হোসেনের স্ত্রী রোমেছা পারভীন, শিকড়ী গ্রামের কামাল এর ছেলে মিকাইল হোসেন, মহিষাডাঙ্গা গ্রামের গোলাম হোসেনের ছেলে নুরুজ্জামান, আমড়াখালী গ্রামের আজগর আলীর ছেলে মোস্তাক হোসেন, মুন্তাজ আলীর ছেলে শফি মেম্বার ও হবিবার রহমানের ছেলে আলামিন হোসেন।


পুলিশ জানায়, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামীরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে, এমন খবরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


Facebook Comments Box

Posted ১:৪৫ অপরাহ্ণ | রবিবার, ০৪ সেপ্টেম্বর ২০২২

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!
Jaxx Wallet Download Jaxx Liberty Wallet