বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

মিরপুরে দ্বৈত ভোটার হওয়ায় যুবক আটক

সুমন মাহমুদ, মিরপুর প্রতিনিধি।

মিরপুরে দ্বৈত ভোটার হওয়ায় যুবক আটক

কুষ্টিয়ার মিরপুরে তথ্য গোপন করে দ্বৈত ভোটার হওয়ার অপরাধে মিলন হোসেন (২৪) নামের এক যুবককে আটক করেছ।


সে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের পয়ারী গ্রামের ফজলুল হকের ছেলে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে রিভাইজিং অথরিটির শুনানীতে নতুন ভোটার হিসেবে অন্তভ‚ক্তির জন্য শুনানী অনুষ্ঠিত হয়।

যাচাই-বাছাইকালে তিনি ইতি পূর্বে ভোটার হন নাই মর্মে একটি অঙ্গীকারনামাও দাখিল করেন। রিভাইজিং অথরিটি কর্তৃক আবেদনটি গৃহিত হলে তিনি নতুন ভোটার হিসেবে ছবি তোলেন। পরে বিষয়টি সন্দেহ হলে সার্ভারে পুনঃযাচাইকালে তার দ্বৈত ভোটার প্রমানিত হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।


এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী ভোটার তালিকা আইনে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেন। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Facebook Comments Box


Posted ৮:২৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ ফেব্রুয়ারি ২০২১

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download