বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

মেহেরপুরে গৃহবধুকে পুড়িয়ে হত্যার অভিযোগে থানায় মামলা দায়ের

রকিবুল ইসলাম (রকি)

মেহেরপুরে গৃহবধুকে পুড়িয়ে হত্যার অভিযোগে থানায় মামলা দায়ের

মেহেরপুরের  গাংনীতে গৃহবধু রুবিনা খাতুনকে (২২) পুড়িয়ে হত্যার ঘটনায় স্বামী মিলন হোসেনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন আইন এবং দাহ্য পদার্থ দিয়ে মৃত্যু ঘটনার অভিযোগে শনিবার সকাল ১০ টায় রুবিনা খাতুনের খালা রিজিয়া খাতুন বাদী হয়ে গাংনী থানায় মামলাটি দায়ের করেন।


    নিহত রুবিনা ও তার স্বামী মিলন

 

প্রতিদিনের কুষ্টিয়া  নিউজ কে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো: ওবাইদুর রহমান জানান, গৃহবধু রুবিনা খাতুনকে পুড়িয়ে হত্যার ঘটনায় তার খালা রিজিয়া খাতুন বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেছে। যাহার নং ২৩ তাং ১৭.১০.২০২০ ইং। মামলার আসামী রুবিনার স্বামী মিলন হোসেন পলাতক রয়েছে তাকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
উল্ললেখ্য গতকাল শুক্রবার ভোরে গাংনী উপজেলার বামুন্দীতে ভাড়া বাড়িতে নির্যাতন শেষে রুবিনার শরীরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে তার স্বামী ওয়েভ ফাউন্ডেশনের মাঠ কর্মী মিলন হোসেন।

Facebook Comments Box


Posted ৭:১০ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ অক্টোবর ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download