শনিবার | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

রাজাপুরে স্বামীকে ছুরি দিয়ে গলাকেটে হত্যা স্ত্রীকে আটক করেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি

রাজাপুরে স্বামীকে ছুরি দিয়ে গলাকেটে হত্যা স্ত্রীকে আটক করেছে পুলিশ

রাজাপুরে স্বামীকে ছুরি দিয়ে গলাকেটে হত্যা স্ত্রীকে আটক করেছে পুলিশ


ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে ঘুমের ঔষধ খাইয়ে হাত পা মুখ বেধে অটোচালক স্বামী আউয়াল তালুকদারকে ছুরি দিয়ে গলাকেটে হত্যার অভিযোগে স্ত্রী সাফিয়া বেগমকে আটক করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার মধ্য পুটিয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অটোচালক আউয়াল দুই সন্তানের জনক ও ওই গ্রামের মৃত আব্দুর রহমান তালুকদারের ছেলে। আটককৃত সাফিয়া বেগম শরিয়তপুরের নুরিয়া উপজেলার মৃত নজরুল ইসলাম মুন্সির মেয়ে।

নিহতের ৯ম শ্রেনি পড়ুয়া ছেলে রাফিন তাং জানান, ৩ মাস আগে আঙ্গারিয়া গ্রামের এক নারীকে বিয়ে করে আমার বাবা। পরে কিস্তি উঠানোর কথা বলে তার মায়ের স্বাক্ষর নিয়ে ৪ শতাংশ জমি লিখে দেয় তার দ্বিতীয় স্ত্রীকে।


গত সপ্তাহখানেক আগে বিষয়টি জানতে পেরে এ নিয়ে প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে মারামারি হতো। রোববার ছাগলে গাছ খাওয়া নিয়ে রাতে ১০ টার দিকে সাপিয়াকে মারধর করে। পরে রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে গেলে তার বাবাকে জবাই করে তার মা।

সিনিয়র সহকারি পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মাসুদ রানা জানান, গোপনে দ্বিতীয় বিয়ে করা ও প্রথম স্ত্রীর ৪ কাঠা জমি দ্বিতীয় স্ত্রীর নামে লিখে দেয়ার অভিযোগ তুলে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়।


এসবের জেরে ঘুমের ঔষধ খাইয়ে হাত পা বেধে রাত দেড়টার দিকে অটোচালক স্বামী আউয়াল তালুকদারকে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে ৯৯৯ কল দিয়ে পুলিশ খবর দেয় তার স্ত্রী সাফিয়া বেগম।

পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তাকে আটক করে। এ ঘটনায় নিহতের ভাই আবুল হোসেন তালুকদার বাদি হয়ে সাফিয়ার নামে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

Facebook Comments Box

Posted ৬:০৪ অপরাহ্ণ | সোমবার, ১৩ মার্চ ২০২৩

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!
Jaxx Wallet Download Jaxx Liberty Wallet