বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

হিলি সিপিতে গাঁজাসহ আটক-১

মোসলেম উদ্দিন, হিলি দিনাজপুর।

হিলি সিপিতে গাঁজাসহ আটক-১
মাদক বিরোধী বিশেষ অভিযানে দিনাজপুরের হিলির সিপিতে ১ কেজি ৮ গ্রাম গাঁজাসহ এক জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আটককৃত গাঁজা ব‍্যবসায়ী হিলি ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জাকির ইসলাম (৩০)।
আজ শুক্রবার(২৭ নভেম্বর ) দুপুরে জাকিরুল ইসলামকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।বিষয়টি জানিয়েছেন হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।
তিনি জানান, আজ শুক্রবার সকালে গোয়েন্দা সংস্থার একটি সুত্রে জানতে পারি যে ভারতীয় পণ্যবাহী ট্রাক পোর্টে আনলোড করে, ভারতে প্রবেশের পূর্বে হিলি সিপিতে গাঁজা নামিয়ে দিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সেখানে ওৎপেতে থাকে। পরে গাড়ি থেকে দুই জন গাঁজা নিয়ে যাওয়ার চেষ্টা করে।এসময় পুলিশ তাদের ধাওয়া করলে একজন পালিয়ে যায়, আর জাকিরুল ইসলামকে ১ কেজি ৮ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।
আটককৃত জাকিরুলের বিরুদ্ধে মাদক দ্রব‍্য আইনে মামলা দায়ের করে দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
Facebook Comments Box


Posted ৩:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download