বুধবার | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

অবশেষে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করছে বিমান

অবশেষে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করছে বিমান

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী শনিবার (২৫ জুলাই) থেকে বিমান চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে।


আজ বুধবার বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীরা বিমানের বিক্রয় অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও এজেন্টের মাধ্যমে টিকেট কিনতে পারবেন।

বিমানের ফ্লাইট সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com
এবং বিমান কল সেন্টার ০১৭৭৭৭১৫৬১৩-১৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

করোনাভাইরাসের কারণে গত ২১ মার্চ থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ( বেবিচক)।


তবে স্বাস্থ্য বিধি অনুসরণ করে গত ১ জুন থেকে সৈয়দপুর, চট্টগ্রাম ও সিলেট রুটে ফ্লাইট পরিচালনা অনুমতি দেয় বেবিচক। কিন্তু ওইদিন ঢাকা-সৈয়দপুর-ঢাকায় দুটি ফ্লাইট চালিয়ে আর অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করেনি বিমান। এর পর যশোর, বরিশাল ও রাজশাহীতে অন্য সংস্থার ফ্লাইট চালু হলেও বিমানের কোনো ফ্লাইট চলেনি।

Facebook Comments Box


Posted ১২:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Jaxx Wallet Download

Jaxx Liberty Wallet

Atomic Wallet

Atomic Wallet Download

gem visa login

gem visa australia