দৌলতপুর প্রতিনিধি

আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন তার হয়ে কাজ করবোঃ টোকেন চৌধুরী
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা চষে বেড়াচ্ছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের রাজনৈতিক মাঠ।
তার ধারাবাহিকতায় হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়াড় গ্রামে পথসভা করেছেন দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বুলবুল আহমেদ টোকেন চৌধুরী।
মঙ্গলবার (১০ অক্টোবর) রাত ৭ টার সময় গাছেরদিয়াড় মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন নজরুল ইসলাম মোল্লাহ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুলবুল আহমেদ টোকেন চৌধুরী।
উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান বাচ্চু, সাজদার হোসেন মেম্বার, আওয়ামী লীগ নেতা সোহেল রানা ওরস কবিরাজ, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মামুন কবিরাজ,
উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আমিন লস্কর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহেল মাসুদ সুইট, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ বিন জোহানী তুহিন, উপজেলা যুবলীগের সদস্য সম্রাট আলী, দৌলতপুর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুল হাসান শান্ত।
প্রধান অতিথি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ প্রায় ১৫ বছর ক্ষমতায় আছে। এই গাছেরদিয়াড় এলাকাতে আওয়ামী লীগ সব থেকে বেশি তার পরেও অবহেলিত।
বিএনপিরা এখনো চেষ্টা করে আপনাদের নানা ভাবে নির্যাতন করার। তাই আমি এসেছি এই আপনাদের কাছে। আমি সব সময় আপনাদের পাশে আছি। আপনারা জানেন সামনে জাতীয় নির্বাচন মনোনয়ন প্রত্যাশী সবাই গণসংযোগ করছে। আগামীতে জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবে তার হয়ে কাজ করবো।
তবে আপনারা নিজ নিজ অবস্থান থেকে কাজ করবেন এবং চৌধুরী পরিবার যেনো নৌকা প্রতিক পায় তার জন্য আওয়াজ তুলবেন। আগামী দিনে নৌকার মনোনয়ন পেলে আমরা আপনাদের কাঙ্ক্ষিত উন্নয়ন করব।
Posted ৫:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
protidinerkushtia.com | editor