বুধবার | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

কুষ্টিয়া জেলা প্রশাসক গোল্ডকাপে দৌলতপুর উপজেলা চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিনিধি

কুষ্টিয়া জেলা প্রশাসক গোল্ডকাপে দৌলতপুর উপজেলা চ্যাম্পিয়ন

কুষ্টিয়া জেলা প্রশাসক গোল্ডকাপে দৌলতপুর উপজেলা চ্যাম্পিয়ন


কুষ্টিয়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে  চ্যাম্পিয়ন হয়েছে দৌলতপুর উপজেলা দল। ফাইনালে তারা মিরপুর উপজেলা দলকে ২-১ গোলে পরাজিত করেছে।
শুক্রবার বিকালে কুষ্টিয়ার মোহিনী মিলস মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে সন্ধ্যার কিছু আগে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা।
এ সময় প্রতিযোগিতার আহ্বায়ক কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আখতার, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ কুমার নন্দীসহ প্রশাসনের কর্মকর্তা ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন, ফাইনাল খেলার পুরোটা সময়ই ছিল উত্তেজনাপূর্ণ। আর মাঠভর্তি দর্শক আমাদেরকে আরও খেলা আয়োজনের উৎসাহিত করেছে। প্রতিবছর এই প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেন তিনি।



মে মাসের ২৪ তারিখে ৬টি উপজেলা দল নিয়ে এ খেলা শুরু হয়। দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রথমে লিগভিত্তিক পরে সেমিফাইনাল ও ফাইনাল খেলা হয়। ফাইনাল খেলায় প্রথমার্ধ ১-১ গোলে সমতা ছিল। দ্বিতীয়ার্ধে ১ গোল করে বিজয়ী হয় দৌলতপুর।

Facebook Comments Box


Posted ৪:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ জুন ২০২৪

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Jaxx Wallet Download

Jaxx Liberty Wallet

Atomic Wallet

Atomic Wallet Download

gem visa login

gem visa australia