বুধবার | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

কুষ্টিয়ায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

কুষ্টিয়ায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। যারা মারা গেছেন তারা সবাই করোনা পজেটিভ ছিলেন। এর মধ্যে গত শুক্রবার (১৮ জুন) রাতে ৭ জন ও শনিবার (১৯ জুন) সকালে একজন মারা গেছেন। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১১২ জন রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ শতাংশ।


কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার বলেন, গতরাত ১২ টার (শুক্রবার) পর থেকে শনিবার সকাল পর্যন্ত ৭ জন মারা গেছে। আর সকালে মারা গেছে আরও একজন। এটি কুষ্টিয়া একদিনে এ যাবতকালের সব থেকে বেশি মৃত্যু।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যেসব রোগীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে সেসব রোগীর প্রত্যেকেরই অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

গত ১০ দিনেই কুষ্টিয়া ৮৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ৬ হাজার ১৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর অর্ধেকই কুষ্টিয়া শহরের। শেষ ১০ দিনে মারা গেছেন ২৮ জন। এ পর্যন্ত জেলায় ১৪৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।


Facebook Comments Box


Posted ৮:২৪ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ জুন ২০২১

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Jaxx Wallet Download

Jaxx Liberty Wallet

Atomic Wallet

Atomic Wallet Download

gem visa login

gem visa australia