বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

কুষ্টিয়ায় নৌকা-ধানের শীষের মনোনয়ন পেলেন যারা

কুষ্টিয়ায় নৌকা-ধানের শীষের মনোনয়ন পেলেন যারা

দ্বিতীয় দফায় আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে কুষ্টিয়ার চারটি পৌরসভায় দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি।


শুক্রবার (১৮ ডিসেম্বর) দল দু’টির সূত্রে এ তথ্য জানা যায়।

কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আনোয়ার আলী, মিরপুরে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র এনামুল হক মালিথা, ভেড়ামারায় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র সামিমুল হক ছানা ও কুমারখালীতে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র সামসুজ্জামান অরুণ।

অপরদিকে, বিএনপি থেকে কুষ্টিয়া পৌরসভায় মো. বশিরুল আলম চাঁদ, কুমারখালীতে আনিসুর রহমান, ভেড়ামারায় মো. শামিম রেজা ও মিরপুরে মো. আবজাল হোসেন ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেয়েছেন।


শুক্রবার কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী আওয়ামী লীগের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন।
আর বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র জমার শেষ সময় ২০ ডিসেম্বর, বাছাই ২২ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ সময় ২৯ ডিসেম্বর। ভোট ১৬ জানুয়ারি।


Facebook Comments Box

Posted ৫:৩৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download