বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ২০ টাকায় সরকারি চাকুরী পেলেন ওরা ১৬ জন

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ২০ টাকায় সরকারি চাকুরী পেলেন ওরা ১৬ জন

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে হয়ে গেলো এমএলএসএস পদে নিয়োগ পরীক্ষা। এতে ১৬ জন ব্যক্তি মাত্র ২০ টাকা খরচে এই নিয়োগ পেয়েছেন।


চাকুরীপ্রাপ্তরা জানান, আবেদনটি কম্পিউটার কম্পোজ করতে ২০ টাকা খরচ হয়েছে। এছাড়া তাদের ১টি টাকাও লাগেনি। এরমধ্যে ৬ জন রয়েছেন যারা দীর্ঘদিন ধরে জেলা প্রশাসকের কার্যালয়ে বিনা বেতনে ফায় ফরমাস খাটছেন।

তারাও এবার এই চাকুরীতে স্থায়ীকরণ হয়েছে। তাদের পরিবারে চলছে আনন্দে ঢেউ। বিনা পয়সায় সরকারি চাকুরী একথা ভাবতেই চোখে জল চলে আসছে চাকুরী প্রাপ্তদের। এদিকে এই নিয়োগকে ঘিরে একটি দালাল চক্র বিভিন্ন ব্যক্তির কাছে থেকে চাকুরী দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিয়ে বেকায়দায় পড়েছে।

এই তালিকায় সাংবাদিকও রয়েছে। অনৈতিক উপায়ে চাকুরী দিতে না পারায় তারা দিশেহারা। এই স্বচ্ছ নিয়োগকে বিতর্কিত করতে নানা কল্পকাহিনী ও মিথ্যাচারে মাঠে নেমেছে।


Facebook Comments Box


Posted ৫:৩৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download