রবিবার | ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

গাংনীর ধলার মাঠের পাট ক্ষেত থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

গাংনীর ধলার মাঠের পাট ক্ষেত থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা মাঠের একটি পাট ক্ষেত থেকে অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার(২৫ মে) দুপুরে গাংনী থানা পুলিশের একটি দল স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।


মরদেহের হাত-পা বাঁধা ছিল। কঙ্কালসার মরদেহের কাছ থেকে উদ্ধার হওয়া পোষাক দেখে তাকে নারী বলে শনাক্ত করছে পুলিশ। কৌশলে তাকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। পাট ক্ষেতের মালিক বেল্টু জানায়, বেশ কয়েকজন শ্রমিকসহ আমি আমার পাট ক্ষেত আগাছা পরির্ষ্কা করা জন্য সকালে জমিতে আগাছা পরিষ্কার শুরু করি।

পরে জমির মাঝখানে পৌছালে পচা গন্ধ বের হলে গিয়ে খুঁজতে খুঁজতে মহিলাদের জামা কাপড় দেখতে পায়। পরে গলিত মরদেহ দেখে গ্রামে খবর দিলে গ্রামবাসীরা পুলিশকে সংবাদ দেন। গাংনী থানার পরিদর্শক তদন্ত সাজেদুল ইসলাম মরদেহ উদ্ধারের পরে জানান, রাধাগোবিন্দপুর ধলা গ্রামের কৃষক বেল্টু মিয়া আজ দুপুরের দিকে খেতে গিয়ে লাশের গন্ধ পেয়ে মাঠের কৃষকদের সাথে নিয়ে মরদেহের সন্ধান পায়। গলিত মরদেহ ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিচয় ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

Facebook Comments Box


Posted ৯:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ মে ২০২১

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download