শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে স্বামীর পরকীয়ায় অতিষ্ঠ হয়ে স্ত্রী খুন করলো স্বামীকে

নিজশ্ব প্রতিনিধী

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে স্বামীর পরকীয়ায় অতিষ্ঠ হয়ে স্ত্রী খুন করলো স্বামীকে

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে স্বামীর পরকীয়ায় অতিষ্ঠ হয়ে স্ত্রী খুন করলো স্বামীকে


ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটীয়া ইউনিয়নের ভালকী গ্রামের নবীছদ্দীনের ছেলে জসিম উদ্দীন (৩৫) নামের এক ব্যাক্তির হত্যার ঘটনাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করছেন হরিণাকুণ্ডু থানা পুলিশ।

আজ সকাল ১১ ঘটিকায় হরিণাকুণ্ডু থানাতে হত্যার ঘটনার বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের ব্রিফিং করেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, জসিম উদ্দীন দীর্ঘ দিন ধরে বিভিন্ন নারীর সাথে মেলামেশা করার কারণে নিহতের স্ত্রীর মনের মধ্যে প্রতিশোধের নেশা জন্ম হয়। এক পর্যায়ে স্ত্রী রিতা খাতুন একই গ্রামের জালাল মণ্ডলের ছেলে মালেকের সাথে যোগাযোগ করে স্বামী জসিম উদ্দীনকে হত্যার ষড়যন্ত্র করে। সুযোগ বুঝে গতো ১৭ নভেম্বর মালেক ও রিতা খাতুন তাকে দুধের সাথে ঘুমের ঔষধ খাওয়ালে স্বামী জসিম অবচেতন হয়ে যায়। পরবর্তীতে তাকে টেনে হিচড়ে বাড়ির পার্শের মেহগনি বাগানে নিয়ে গিয়ে গলায় দড়ি প্যাঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয় বলে জানান তিনি। আলামত হিসেবে ঘটনাস্থলে পড়ে থাকা দড়ি ও টিশার্ট পাওয়া গেছে। হত্যার ১৩ ঘন্টার মধ্যেই আসামী গ্রেপ্তারে সক্ষম হয় থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের ৩০২/৩৪ প্যানাল কোডে, ৬ নং মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ সময়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, থানার সেকেণ্ড অফিসার এস আই দিপ্তেশ রায়, এস আই অনিশ,ও এস আই রেজওয়ান। এছাড়াও উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডুতে কর্মরত সকল ইলেক্ট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরও অনেকেই


Facebook Comments Box


Posted ৬:২২ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download